এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্
গ্রেফতারকৃতরা মাদক কারবারিরা হলেন, মোঃ জুয়েল মৃধা উপজেলার হাড়িয়া মুন্সিয়া এলাকার মনির মৃধার ছেলে,আকাশ চক্রবর্তী সিরাজদিখান উপজেলার কোলা চক্রবর্তী বাড়ী এলাকার দিলিপ চক্রবর্তীর ছেলে ও আরিয়ান আহম্মেদ একই এলাকার ফরহাদ মোল্লার ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, শ্রীনগর থানার এএসআই আজিজ সংগীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে হাড়িয়া মুন্সিয়া এলাকা থেকে জুয়েলা মৃধা দখলে দুই পিছ ইয়াবা এবং আকাশ ও আরিয়ানের দখরে থাকা পাঁচ পুড়িয়া করে হেরোইন পেয়ে তাদেরকে গ্রেফতার করেন।
স্থানীয়রা জানান, এই তিনজন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ তারা সিরাজদিখান ও শ্রীনগর থানা এলাকায় একচ্ছত্রভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাকিল আহম্মেদ বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ডের পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
