কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার নির্দেশে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বারটি ইউনিয়নে দরিদ্র, অসহায় ও ফুটপাতে থাকা দুঃস্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন রাজস্ব সার্কেল দক্ষিণের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ। কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, যখনই তীব্র ঠান্ডা পড়বে তখনই আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র নিয়ে অসহায় ও দোস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবো।
