এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীর( মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার দুপুর ২ টায় উপজেলার কোলা অগ্রদুত সমিতির মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা নারী ও শিশু অধিকার ফোরাম কমিটির সোনিয়া হাবিব লাবনী, জসিম মোল্লা, মাহমুদ হাসান ফাহাদ,কাজী কামরুজ্জামান লিপু, বিউটি আক্তার তিশা, রিমন লস্কর, রাকিব মোল্লা, আসাদুজ্জামান বাবু,দক্ষিণ কোরিয়া বিএনপির সদস্য কাইয়ুম চৌধুরী শুভ,
কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
