সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৭আগষ্ট) বেলা ১১ টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুল করিমের বিরুদ্ধে এ মানববন্ধনও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে শতশত মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় মধ্যপাড়া ইউপির সাবেক সদস্য আব্দুর রহমান, সাবেক সদস্য চাঁন মিয়া, সাবেক সদস্য মমিন সরদার, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, বর্তমান ৯নং ইউপির সদস্য জাকির হোসেন, আব্দুল হাই সরদার, মুহাম্মদ একরাম সোসেন, কে এম মাহাবুব কাল, আজিজুল খান, মফিজ শেখ, রুহুল আমিন, শিপলু শেখ, সায়েম মাদবর, দেলোয়ার হোসেন, খলিল শেখ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, হাজী ওসমান দেওয়ান, আবু বক্কর দেওয়ান, হীরু, লালচাঁন সৈয়াল, শাফায়েত উল্লাহ বেপারীসহ মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম দুর্নীতিতে মধ্যপাড়া ইউনিয়নবাসী অতিষ্ঠ। সে রাতের আঁধারে সীল মেরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় নানান অনিয়ম ও দূর্নীতি করেছেন।
সে গ্রাম্য বিচারে টাকার বিনিময়ে বিচারের রায় দেন। এলাকাবাসী এসব থেকে বাঁচতে তার অপসারণ দাবি করেছেন। আমরা এই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবী করছি।
মধ্যপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল করিম এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
