ঢাকার দোহার উপজেলায় হয়রানিমূলক রাজনৈতিক মামলা সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে দোহার থানার সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন ঢাকার দোহার উপজেলার বৈষম্য, দূর্নীতি ও ফ্যাসিস্ট বিরুধী সাধারণ জনগণ। মানববন্ধন শেষে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশীদের সাথে মামলা সম্পর্কে কথা বলেন মানববন্ধনে নেতৃত্বদানকারী ইতালি প্রবাসী শাহাদাত হোসেন দিপু।
তিনি সাংবাদিকদের জানান, গত কয়েকদিন আগে দোহার থানায় ১৭৪ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামী করে মামলা করা হয়। এ মামলায় অনেকের নামে বিনা দোষে মিথ্যা মামলা করা হয়েছে। যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, ওসি আমাদের নিশ্চিত করেছেন যারা দোষী নয় তাদেরকে কোনো হয়রানি করা হবে না। সেই সাথে বাদী ও নেতাকর্মীদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
