সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আওলাদ হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। স্বাগত বক্তা ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র,উপজেলা এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.আরাফাত হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার,সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কেয়াইন ইউপির চেয়ারম্যান মো.আশ্রাফ আলী, লতব্দী ইউপির চেয়ারম্যান
হাফেজ মো.ফজলুল হক, কোলা ইউপির চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম, রাজানগর ইউপির চেয়ারম্যান মো. মজিবর রহমান, শেখরনগর ইউপির চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল),উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ।
