নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে দোহার শিল্পকলা একাডেমির নাট্য শিল্পীদের পরিবেশনায় নাটক প্রশ্নবোধক মঞ্চস্থ হয়েছে। শনিবার রাতে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে এ নাটিকা টি মঞ্চস্থ হয়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বতা নিষ্টুরতা ও হত্যা কান্ডে জড়িত যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম তুলে ধরা হয়েছিল নাকটিতে।
দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে নাটকটিতে অভিনয় করেছিলেন মো: আল আমিন হোসেন, মাকসুমুল মুকিম, মো. লাবিব,সজল, পুলক, পারভেজ,আল রাজিব, মিতু,রানিয়া,ভাবনা।
নাটকটির নির্দেশনায় করেছেন নজরুল ইসলাম খান।
নাটকটি দেখে প্রশাংসা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ডা. মো জালাল উদ্দীন, নুরুল ইসলাম, আব্দুল খালেক, হেলেনা আক্কাস,সালেহা বেগম, নজরুল ইসলামসহ আরও অনেকে।
