দোহার-নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি আপনারা জানেন আজ আমি প্রতিক পেয়েছি। প্রতিক পেয়েই আমার আসনের ভোটারদের সাথে দেখা করতে চলে এসেছি। আমি লক্ষ করছি নৌকার অনেক জোয়ার, আমি অনেক সাড়া পাচ্ছি বলে অভিমত প্রকাশ করেছেন ঢাকা-১ আসনের সরকার দলীয় আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। আজ (১৮ডিসেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা সদরে লিফলেট বিতরণ শেষে সাংবাদিদের তিনি একথা জানান।
সালমান এফ রহমান বলেন, আমি আগামীকাল থেকে উঠান বৈঠক শুরু করবো। আমি প্রতিটি কেন্দ্রে ভোটারদের সাথে দেখা করবো। আমি গত ৫ বছরে দোহার-নবাবগঞ্জের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক বড় বড় প্রকল্প এনেছি সে বিষয়ে কথা বলবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের জন্য কি কি করেছেন, কি কি প্লানিংয়ে আছে তা জানাবো।
সকালে সালমান এফ রহমান উপজেলার দৌলতপুর থেকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তার প্রচারণা শুরু করেন। দিন ব্যাপী পর্যায় ক্রমে মালিকান্দা, মেলেং, সিংজুর, শোল্লা, যন্ত্রাইল, নবাবগঞ্জ, বাগমারা, বক্সনগর, কোমরগঞ্জ, আগলা, টিকপুর বাজারে নৌকার লিফটে বিতরণ করে ভোট চান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টা বলেন, আমি আগেই বলেছি দোহার-নবাবগঞ্জে আমি দুটি মডেল উপজেলা করবো। সেই লক্ষে আমি কাজ করছি। তিনি বলেন, আমার এই আসনে প্রবাসী বেশি তাই প্রবাসীদের জন্য আমি কিছু করতে চাই। অনেক প্রবাসীরা না বুঝে বিভিন্ন দেশে গিয়ে কাজ না পেয়ে ফেরৎ আসেন। আমি তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিবো। এছাড়া অনেকে দীর্ঘদিন বিদেশ করে দেশে এসে কি করবে প্লেনিং খুঁজে পায় না আমরা তাদের প্লেন দিবো। আর যারা বিদেশ যেতে চায় সরকারি ভাবে অনেক সুযোগ আছে তাদের আমি সেই সুযোগ করে দিবো।
সাংবাদিকদের আরো এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, গত নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়ে ছিলাম দোহার-নবাবগঞ্জে গ্যাস আসবে। আপনারা যেনে খুশি হবেন এই প্রকল্প অনেক আগেই পাশ হয়েছে কাজও চলমান। তিনি বলেন, চাইলেই তো আর গ্যাস আনা যায় না। এটা অনেক বড় প্রকল্প, সময়ের ব্যাপার। গত টার্মে কথা দিয়েছি এই টার্মে ইনশা আল্লাহ গ্যাস চলে আসবে। সেজন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় আনতে হবে।
দিনব্যাপী ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা লাবন্য ভুইয়া, উপ-দপ্তর সম্পাদক নাহিদুল আলম নাদিম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল সহ জেলা, উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
