কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : পুলিশ সদস্যদের ডিউটিরত অবস্থায় সর্বসময় ফিট রাখার লক্ষ্যে কেঐরানীগঞ্জে মডেল থানা এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মডেল থানা প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবীর,অতিরিক্ত পুলিশ সুপার এডমিন মোহাম্মদ নুর আলম, এএসপি এনায়েত হোসেন, মডেল থানা অফিসার ইনচার্জ মামুন- অর- রশিদ, কেরানীগঞ্জ দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান, ঢাকা জেলা দক্ষিণ ওসি ডিবি আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর পীযুষ মালো কর্মকার ও মডেল থানা ওসি অপারেশন মুন্সী আশিকুর রহমান প্রমুখ। প্রতিমাসেই এই কার্যক্রম পরিচালিত হবে।
