কেরানীগঞ্জে দুর্ধর্ষ ফ্যাক্টরি ডাকাতির ঘটনায় ৮ডাকাত গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি :
কেরানীগঞ্জে মডেল থানার কলাতিয়া নিশান বাড়ি এলাকায় অ্যাপিজ গ্লোবাল লিঃ নামে একটি ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ৮ ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ২টি কাবার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে হামিদুল ইসলাম(৪০),আমিরুল ইসলাম(৪৫),জাহিদ মিয়া(৪০),মনিরুল ইসলাম(৩২),আজিজুল হক(৪৮),ইস্রাফিল(৩০), সজল মিয়া(৩০)ও রাশিদা বেগম(৩৩)। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান গত ২জুলাই মধ্যরাতে একদল সশস্ত্র ডাকাত অ্যাপিজ গ্লোবাল ফ্যাক্টরির সিকিউরিটি গার্ড কারখানার গেটে তালা লাগানোর সময় সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং একজন সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার তিনটি আঙ্গুল কেটে ফেলে। ডাকাতরা নাইট গার্ডের হাত পা চোখমুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে।

এ সময় ডাকাতরা কারখানার সিকিউরিটি ইনচার্জকে উলঙ্গ করে তার হাত পাও বেঁধে খাটের উপর রেখে দেয়। এ সময় ৮ থেকে ১০ জন ডাকাত দল দুইটি কাভার্ড নিয়ে কারখানায় প্রবেশ করে। ডাকাত দল কয়েক ঘন্টা ধরে কারখানার ভিতরে থাকা মূল্যবান কম্বল,কাটিং ফেব্রিক্স, রেইনকোট ফেব্রিক্স, মেস কাপড়, স্ট্যান্ড ফ্যান, ও সিলিং ফ্যান সহ আনুমানিক ৮২,৩৩০০টাকার মালামাল কাভার্ড ভ্যানে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় কারখানার মালিক আবুল কালাম আজাদ বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেন।এই মামলার সূত্র ধরে ঘটনাস্থল ও তার আশেপাশের সিসিটিভির ফুটে পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কেরানীগঞ্জ ও তার আশেপাশের বিভিন্ন বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে ওত প্রতভাবে জড়িত ৮ ডাকাত কে গ্রেপ্তার করা হয়। ডাকাতদের তথ্য মতে লুন্ঠিত মালামাল রেইনকোর্ট ফেব্রিক্স সাড়ে ২১শ মিটার, কোটিং ফেব্রিক্স ২৯২৫ মিটার, মেস কাপড় ২৫০ কেজি,৪০০ পিচ কম্বল,ও১টি স্ট্যান্ড ফ্যান উদ্ধারসহ ২টি কাবার্ড ভ্যান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃত ডাকাতরা ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি দিয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (অপরাধ) ঢাকা জেলা দক্ষিণ, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার্স ইনচার্জ মামুন অর রশিদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *