সিংগাইরে লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

মো.রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ১ লাখ টাকার হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেফতার ফিরোজা বেগম উপজেলার ধল্লা উত্তরপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার স্ত্রী। মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গতকাল রাত ৮ টার দিকে সিংগাইরের দক্ষিন ধল্লা গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।’ এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *