সিংগাইরে হাসপাতালের পরিচালকের জেল জরিমানা

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইরে আলফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে পরিচালনা করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা সেই সাথে ওই হাসপাতালের পরিচালক মো. খবির উদ্দিনক (৪৬)কে ৪ মাসের জেলসহ হাসপাতালটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৩১ মে) দুপুরের দিকে এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. আবদুল কাইয়ুম খান।

সূত্রে জানা যায়, সিংগাইর বাসষ্ট্যান্ড বাজার রোডের দেওয়ান প্লাজায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজ পত্র ছাড়াই দেদারছে চালিয়ে আসছিল অবৈধ আলফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

তাছাড়া হাসপাতালে কোন এমবিবিএস ডাক্তার ,টেকনিশিয়ান না থাকায় তারা আয়া ও নার্স দিয়ে পরিচালনা করে আসছিলেন এ হাসপাতাল।

এ অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে এর সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। পরে মেডিকেল প্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরোটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে ১৯৮২ এর ৮ ধারায় হাসপাতালের পরিচালক খবির উদ্দিনকে ৪ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন,সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা সৈয়দা তাসনুভা মারিয়া , আবাসিক মেডিকেল অফিসার ডা:মো. রায়হানুল হক ও পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানায় এ ধরনের অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *