কেরানীগঞ্জে অনিরাপদ অভিবাসন  ও মানব পাচার প্রতিরোধে মত বিনিময় সভা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা ব্র্যাকের উদ্যোগে সোমবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা ব্র্যাক প্রতিনিধি মোহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল ও ব্র্যাক কর্মকর্তা নূরে শেফা আখি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *