নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহারের নয়াবাড়ীতে ১নং পানকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ-২০২৩ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়ার অর্থায়নে ৭০জন শিক্ষার্থীকে এক বছরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের ক্লাস রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোতালেব হোসেন, ইউপি সদস্য মাসুদ মোল্লা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারী শিক্ষক রানা আহমেদ, সহকারী শিক্ষক মো. শাহিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মিমি আক্তার, যুবলীগ নেতা হুমায়ন কবির, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন, শুভ্র মিয়া, আরিফ হোসেন প্রমুখ।
