নিজস্ব প্রতিবেদক : ‘দোহারের মাহমুদপুরে ফসলি জমি কেটে সাবার’ এই শিরোনামে সাপ্তাহিক নববাংলা অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেছে দোহার উপজেলা প্রশাসন। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মোস্তাফিজুর রহমান।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জমিতে কর্মরত শ্রমিকরা। ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমন অভিযানে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান স্থানীয়রা।
