দোহারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. বাশার মৃধা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *