কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। কেরানীগঞ্জ মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা প্রমুখ।
