সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে নিরাপত্তা সংক্রান্তে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সিংগাইর থানার আয়োজনে থানা চত্বর মাঠে এসআই বখতিয়ার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার বলেন- পূজা উদযাপন যাতে সুষ্ঠভাবে হয় আমরা পুলিশসহ জন সাধারণ সবাই মিলে এ দায়িত্ব নিব। না বুঝে মিথ্যা বক্তব্য ফেসবুকে, টুইটারে, ওয়াটসঅ্যাপে,সংবাদ প্রকাশ করলে যদি মিথ্যা প্রমাণিত হয় সে দায়িত্ব তার নিতে হবে। আমরা বিন্দু মাত্র ছাড় দিবো না।
তিনি আরোও বলেন গুজবে কান দিবেন না। মসজিদ, মন্দিরে হামলা করে কেউ বেহেস্তে যেতে পারে না। মাদকের ব্যাপারেও হুশিয়ারি দেন তিনি।
তিনি বলেন- সন্দুর, সুষ্ঠ, মনোরম পরিবেশে আপনারা পূজা উদযাপন করবেন ।
এ সময় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মো.হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তি লাল মন্ডল, সাধারণ সম্পাদক গীতা রানী সাহা, সাংবাদিক মো. রকিবুল হাসান বিশ্বাস, থানা মসজিদের ঈমাম মুফতি মো. মিজানুর রহমান প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অপু মোহন্ত, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুউদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূইয়া, চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান রিপন, সদর ইউপি চেয়ারম্যান জাহানুর রহমান সৌরভ, পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. সমেজউদ্দিন, আওয়ামী-যুবলীগের সভাপতি মো. তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মো. রমিজউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
