নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে দোহারে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসার মোছাঃ লুৎফন্নাহারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার মোছাঃ লুৎফন্নাহার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর সপ্তাহ ব্যাপি কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সপ্তাহ ব্যাপি কর্মসুচির মধ্যে রয়েছে মাইকিং এর মাধ্যমে ব্যপক প্রচারনা, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরন, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, মৎস্য উপকরণ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার সম্পাদক মো. আতাউর রহমান সানী, চ্যানেল এস ও দৈনিক গণকন্ঠ এর প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ, চ্যানেল টুয়েন্টিফোর ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি শামীম আরমান, দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি জুবায়ের আহমেদ, সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার প্রতিনিধি মোঃ দুলাল হোসেন প্রমুখ।
