কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের বিভিন্ন উন্নায়ন কার্যক্রম দিন ব্যাপি পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। তিনি আজ মঙ্গলবার সকাল ৯টায় আগানগর ইউনিয়নের ডিজিটাল সেন্টার, আগানগর ইউনিয়ন পরিষদ পরিচালিত পথশিশু বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগানগর ইউনিয়ন পরিষদের নব নির্মিত কন্ফারেন্স রুমে আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যদের সাথে এক মতবিনিময় সভা করেন।
এসময় তার সাথে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, কেরানীগঞ্জ সার্কেল (দক্ষিন) সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রিয়াদ। পরে সকাল সাড়ে ১০টায় কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন তিনি। পরে তিনি সকাল ১১টায় কেরানীগঞ্জ রাজস্ব দক্ষিন ভ’মি অফিস ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাব ভবনের ভিত্তি প্রস্তর ফিতা কেটে স্থাপন করে এবং চত্বরে দুইটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
বিকেল ৩টায় তিনি শাক্তা ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শন করেন এবং ১০টি অসহায় দরিদ্রদের মাঝে রিক্সা বিতরণ করেন। তিনি মত বিনিময় সভায় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন আপনারা সরকারের বিভিন্ন উন্নায়ন কর্মকান্ড জনগনের মাঝে পৌঁছে দিবেন। আপনাদের কাছে জনগন যাতে খুব দ্রুত সেবা পায় সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করবেন। সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্যদের যে বিচারিক ক্ষমতা দিয়েছেন সেটা সঠিকভাবে প্রয়োগ করলে গ্রাম্য আদালতে অনেক বিষয় মিমাংসা হয়ে যাবে। আদালত ছারা বিচারিক ক্ষমতা শুধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরই সরকার দিয়েছেন। তাই এই ক্ষমতা আপনারা সঠিকভাবে প্রয়োগ করলে জনগণ অনেক উপকৃত হবেন এবং আদালতে মামলার জট কমে যাবে।
