কাউন্সিলর প্রার্থী পাপেল মাহমুদ নিজামের নির্বাচনী উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দোহার পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজামের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কুদরত আলী মুন্সি। সভা শুরুর আগে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয় সভাস্থল। এসময় পাপেল মাহমুদ নিজামকে ব্রিজ মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিতে আহ্বান জানান বক্তারা।

এসময় কাউন্সিলর প্রার্থী পাপেল মাহমুদ নিজাম বলেন, আমি ছাত্রজীবন থেকে মানুষের কল্যাণে কাজ করেছি। আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়নি। তাই আমাকে আপনাদের সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে জয়ী করলে এলাকার মানুষের কল্যাণে যা যা করনীয় তাই করবো।

তিনি আরও বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো এবং নেশামুক্ত সমাজগঠনে ভূমিকা রাখবো। এছাড়া আমার দোয়ার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। সকলকে নিয়ে আমি একটি সুন্দর সমাজ গঠন করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *