সিংগাই‌রে ঈ‌দের দিন সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে লেগে মাথায় আঘাত পেয়ে গাজী(২৩) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, শনিবার(১০ জুলাই) ঈদের দিন রাত ৮ টার দিকে হেমায়েতপুর -সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর এলাকার আজিজ ফিলিং ষ্টেশনের সামনে।নিহত গাজী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী গ্রামের লতিফের ছেলে।

স্থানীয়রা জানান-গাজী কিছুদিন আগে প্রবাস থেকে ছুটিতে বাড়িতে আসে। ঈদেরর দিন  মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আজিজ পাম্পের সামনের পিলারের সাথে সংঘর্ঘ লেগে মাথায় মারাত্মক আঘাত পায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *