নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে ব্যস্ততম চৌরাস্তার মোড় কায়কোবাদ চত্তর যানজট ও দখল মুক্ত করতে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ০৭ জুন মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল। অভিযানকালে ফুটপাতসহ রাস্তা আটকে রাখা প্রায় অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়।
এসময় দোকান মালিকদের মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। পরে বাস্ক, চৌকি, তাম্বুরা সরিয়ে দেয়া হয়। নবাবগঞ্জ থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে সহায়তা করেন। জানা যায়, ব্যস্ততম চৌরাস্তার মোড় কায়কোবাদ চত্তরের ফুটপাতসহ রাস্তা দখল করে ব্যবসা করছিল তারা। বার বার নোটিশ ও অভিযান পরিচালনা করেও সরানো যাচ্ছিলো না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
