নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ছাতিয়া খাড়াহাটি এলাকায় বজ্রপাতে একটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার সকাল ৬ দিকে খাড়াহাটি এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে ।
স্থানীয় লোকজন জানান, উপজেলার ছাতিয়া খাড়াহাটি এলাকায় সকালে বৃষ্টি শুরু হলে সাথে বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতের তান্ডব শুরু হলে ঐ এলাকার বেশকিছূ ঘর বাড়ি ক্ষতি হয়। এছাড়াও লোকজন এসময় আতঙ্কিত হয়ে পড়ে।
বজ্রপাত আঘাত করে স্থানীয় লতিফ ডিলারের বিল্ডিংয়ের ছাদ ভেদ করে ইলেকট্রিক ফ্যান, টিভি, ব্লাব ও ডিস লাইন ক্ষতবিক্ষত হয়ে আগুন পাত সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী লতিফ ডিলারের পরিবারের সদস্যরা জানান, বজ্রপাতের আঘাতে আগুনের সূত্রপাত হয়ে টিভি , ফ্যান ও বৈদুতিক বাল্ব নষ্ট হয়ে যায়.তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
