নবাবগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৮তম বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ৩৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সমবায় সমিতির আয়োজনে রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুল ওয়াছেক মিলয়াতনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র অর্থ সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আল মামুন। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবির) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে ও সমিতির ভাইস চেয়ারম্যান মো. আক্কাস আলীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, এমএ বারী বাবুল মোল্লা, একেএম মনিরুজ্জামান তুহিন, বশির আহমেদ, শিরিন চৌধুরী, পলাশ চৌধুরী, মো. হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুরুন্নবী খন্দকারসহ উপজেলার প্রান্তিক কৃষক সমবায় সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *