নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের প্রস্তাবে জয়বাংলাকে জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঢাকার দোহার উপজেলায় আনন্দ র্যালি করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জয়পাড়া কলেজ প্রাঙ্গণ হতে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন চত্তরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
ঢাকা জেলা দক্ষিণ, দোহার উপজেলা, জয়পাড়া কলেজ ও পৌরসভা ছাত্রলীগের আয়োজনে র্যালিতে অংশগ্রহণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আরও অনেকে।
