দোহারে ডা. ছিফাত ফারহানা নাহিদ বেসরকারি প্রা. বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ‘আমাদের একটু সহযোগিতা, এনে দিতে পারে কাউকে উষ্ণতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ডা. ছিফাত ফারহানা নাহিদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার নারিশা পশ্চিমচর পূর্বপাড়া এলাকায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের নিজস্ব জমিতে ও তার নিজস্ব অর্থায়নে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের বিনাবেতনে পড়ার জন্য  নির্মিত এই বিদ্যালয় প্রাঙ্গনে কোমলমতী শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, ডায়রি ও আইডি কার্ড বিনামূল্যে বিতরণ করা হয়।

আব্দুর রশিদ ফরাজির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নূরুউদ্দিন মাদবর, যুগ্ম আহ্বায়ক আইনদ্দিন মাদবর, মো. মোতালেব বেপারী, আনিছ রহমান, মো. ইকবাল হোসেন, সদস্য দেলোয়ার হোসেন, মো. ফয়জল মোল্লা, মো. জাহিঙ্গীর গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতিকুর রহমান আক্তারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাহীনুর আক্তার, মো. মামুন হোসেন, শাহিদা আক্তার, সারা আরজু, ইশরাত জাহান, তানিয়া সুলতানা ও জেরিন আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *