নবাবগঞ্জে কুরআন আল কারীম তেলাওয়াত প্রতিযোগীতা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম উম্মা-আল ক্বুরা নুরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ‘কুরআন আল কারীম তেলাওয়াত প্রতিযোগীতা-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম নতুন কবরস্থান সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়। হাফেজ মো. মিজানুর রহমানের পরিচালনায় প্রতিযোগীতায় ৩৭জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপি কেয়ার মেডিকেল ডিভাইজ লিমিটেড এর চেয়ারম্যান মো. ফাহিম খন্দকার, মাদ্রাসার পরিচালক মিল্টন খন্দকার।

প্রতিযোগীতায় বিচারক মন্ডলীদের রায়ে প্রথম স্থান অধিকার করেন নয়াকান্দা মাদ্রাসার ছাত্র মো. ইব্রাহিম খলিল, দ্বিতীয় স্থান অধিকার করেন পাড়াগ্রাম উম্মা-আল ক্বুরা নুরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আনাস খন্দকার, তৃতীয় স্থান অধিকার করেন মধুপুর নতুন বাজার মিজানীয়া মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা।

প্রতিযোগীতায় প্রথম পুরস্কার ছিল ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ছিল ২ হাজার টাকা নগদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *