দোহারে শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে অনারম্বর আয়োজনে শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিলাকোঠাবাসীর আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

বিজয়ের মাসে ব্যতিক্রমী এমন আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই যুবকদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এদিকে খেলা শুরুর আগে বর্ণিল সাজে মাঠের প্রদর্শন ও আতশবাজি ছিলো চোখে পড়ার মত।

খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলো সাপ্তাহিক নববাংলা ও জাগ্রত জনতা।

উদ্বোধনী খেলায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সভাপতি রায়হান বেপারী, ডা. আব্দুল্লাহ্ আল মামুন, শিব্বির আহমেদ, জসিম বেপারী, রবিউল হক মৃধা, এটিএম ফেরদৌস, আদনান দোহারী , হুমায়ুন মোল্লা, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন জয়, পাভেল মুন্সি, মুন্নু হোসেন, শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন আনার, টি.আর রাকিব, শহিদুল ইসলাম, ফরহাদ খানসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *