নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জ মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে ট্রান্সকম ঔষধ কোম্পানি গাড়ি দুর্ঘটনায় আহত ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন ঔষধ কোম্পানির সুপারভাইজার বেলাল হোসেন (৩২), গাড়ির হেলপার বাচ্চু (৩২), চালক রাসেল মুন্সি (৩০), পথচারী মামুন (৩২)।
মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে সেতুতে অবস্থানকালে অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে উল্টোপথে মুন্সিগঞ্জগামী ঔষধ কোম্পানির কাভার্ড ভ্যানের সামনে এসে পড়ে।
ঔষধ কোম্পানির চালক যাত্রীবাহী একটি অটোরিকশার যাত্রীদেরকে বাঁচাতে কাভার্ডভ্যানটি বাম পাশের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। যা সেতুতে উঠবার সিঁড়ি ও একটি হিমাগারের মধ্যবর্তী স্থানে আটকে যায়।
এ ঘটনায় ঔষধ কোম্পানির সুপারভাইজার, চালক, হেলপার ও পথচারী আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
