নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) সকালে উপজেলার জয়পাড়া আয়েশা শপিং কমপ্লেক্সে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এদের মধ্যে আহ্বায়ক হিসেবে সাংবাদিক মো. তারেক রাজিব, যুগ্ম-আহ্বায়ক আবু নাঈম তাইমিয়া ও হাবিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।
সভায় আগামী ৬০ দিনের মধ্যে দোহার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. অলি আহম্মদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সহ-সম্পাদক শেখ সোহেল রানা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাজাহান, অর্থবিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান সানী প্রমুখ।
সভা শেষে প্রেসক্লাবের নতুন পাঁচজন সদস্যের তালিকা প্রকাশ করা হয়। নতুন সদস্যরা হলেন চ্যানেল এস ও দৈনিক গণকন্ঠের দোহার প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি সুজন হোসেন, দৈনিক খবরের আলো’র প্রতিনিধি মো. আসাদ মাহমুদ, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মো. জুবায়ের আহম্মেদ, সাপ্তাহিক জাগ্রত জনতার প্রতিনিধি মো. কামাল হোসেন।
