সিংগাইরে ইউপি সদস্যকে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মজলিশ গ্রামের ইউপি সদস্য মো.সেলিম রেজাকে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(১৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ইসলাম নগর বাজারে তালেবপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সর্বস্তরের জনগনের আয়োজনে তালেবপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুর রউব ওরফে কাঁলাচানের পুত্র শহিদুল ইসলাম (শহিদ) ও মোশারফ হোসেন মঞ্জু গংদের বিরুদ্ধে সাবেক জি.এস মো.আবুল হোসেন মারুফ এর পরিচালনায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন-ইউপি সদস্য মো.হুমায়ূন কবির,মো.বাদল হোসেন,আব্দুল হালিম,মো.দেলোয়ার হোসেন। বক্তরা- ইউপি সদস্য সেলিম রেজাকে মারধরের ঘটনাকে তীব্র নিন্দাসহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জোড় দাবি জানিয়েছেন। এবং এরকম ঘটনা যাতে আর কেউ না ঘটাতে পারে তারও হুশিয়ারি দেন। এ কর্মসূচিতে প্রায় দু,শতাধিক লোকজন অংশ নেন।
উল্লেখ্য,গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে তালেবপুর ইউনিয়নের ইউপি সদস্য মো.সেলিম রেজা বাহিরের কাজ শেষ করে বাড়ির উদেশ্য রওনা দেন। বাড়ি পৌছানোর আগ মুহূর্তে পূর্ব শত্রুতার জেড় ধরে উৎপেতে থাকা একই এলাকার আব্দুর রউব ওরফে কাঁলাচানের পুত্র শহিদুল ইসলাম (৪৫) ও মোশারফ হোসেন মঞ্জু (৪৮) গংরা এলোপাথারি আঘাত করেন। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে ইউপি সদস্য সেলিম রেজা বাদি হয়ে সিংগাইর থানায় ১টি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *