কেরানীগঞ্জে টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করলেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে নিজে টিকা গ্রহন করে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসানের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করেন।

সাবেক খাদ্যমন্ত্রীর টিকা গ্রহনের পরে অন্যান্যদের মধ্যে টিকা গ্রহন করেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও কেরানীগঞ্জ মডেল থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মইনুল আহসান ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ।

কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রথম দিনে নিবন্ধিত ৪৯৯ জনের মধ্যে ৫২ জনকে টিকা প্রদান করা হবে। কেরানীগঞ্জে ৩০ হাজার ডোজ টিকা এসেছে যা পর্যায়ক্রমে ২৫ হাজার মানুষকে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *