দোহারে প্রায় ৩০ লাখ টাকার কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুযারি) বিকালে কুতুবপুর নৌ-পুলিশ পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন। তবে ঘটনাস্থলে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।
দোহার কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ শামছুল আলম জানান, উপজেলার পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। উদ্ধারকৃত কারেন্ট জালের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মৎ লুৎফুন্নাহারের নির্দেশে মৈনটঘাটে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ মাছ অসহায় গরীবদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *