প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর পাবে দোহারের ১৯৮ টি পরিবার

নিজস্ব প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশের ন্যায় ঢাকার দোহার উপজেলার ১৯৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে ২ শতক জমি এবং ০১ টি ঘর। একই সাথে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এর ব্যক্তিগত অর্থায়নে আরও ৪০ জনসহ দোহারে মোট ২৪০ টি ঘর উপহার দেয়া হবে। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে আগামী ২৩ জানুয়ারি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রস্তুত করা ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা যাচাই-বাছাই করে পাঠানো হয় সংশিষ্ট মন্ত্রণালয়ে। ইতোমধ্যে গৃহহীনদের তালিকা চুড়ান্ত করা হয়েছে। ঘরগুলো যাতে টেকসই এবং মানসম্মত হয় সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছেন।
ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর অঙ্গীকার মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনরাই পাবেন এ ঘরগুলো। এর ফলে পরিবারগুলো পাবে সামাজিক মর্যাদা ও নতুন ঠিকানা। ঘর বরাদ্দে কোন ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা না নিতে পারে সে জন্য সঠিকভাবে তদারকি করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *