নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নূর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল আজম বারকু, সহ-সভাপতি সালাউদ্দিন দরানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমূখ।
