নবাবগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের উত্তর চতিঘাটা গ্রামে বিষধর সাপের কামড়ে আকবর হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতের খাবার খেয়ে আকবর বিছানায় ঘুমাতে গেলে তার ডান পায়ে সাপে দংশন করলে তাৎক্ষণিকভাবে সে আহত হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ট কলেজ হাসপাতালে প্রেরণ করেন । হাসপাতালে নেওয়ার পথেই বুধবার মধ্য রাতে তার মৃত্যু হয়।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুজ্জামান খান বলেন, সাপে দংশনের রোগীটির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করি।

নিহত আকবর উপজেলার আগলা ইউনিয়নের উত্তর চতিঘাটা গ্রামের হাসানের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *