মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এ মহরা হয়। উপজেলা প্রশাসনের আয়ােজনে কেরানীগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ মাে. ফারুক আহমেদের নেতৃত্বে এ প্রশিক্ষণ ও মহড়া করা হয়।
মহড়ায় আগুন লাগলে কিভাবে আগুন নিভানাে যায়। তিনি দেখান মােটা ছালা বা চট ভিজিয়ে আগুনে ঢেকে দিলেই আগুন নিভে যাবে এবং গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে সরাসরি পিছন থেকে এসে গ্যাস সিলিন্ডারের নলটা হাতের আঙ্গুল দ্বারা বিশেষভাবে আটকিয়ে দিলেই আগুন নিভে যাবে।
এছাড়া প্রধানমন্ত্রী টুপিলারের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে যে যন্ত্রটি উপহার দিয়েছেন যেটি সরু রাস্তা দিয়ে কিভাবে নিয়ে আগুন নিভানাে যায় সেটাও মহড়ার মাধ্যমে দেখানো হয়।
অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু, সহকারী কমিশনার ভূমি রাজিবুল ইসলামসহ বিভিন্ন ককর্মকর্তারা উপস্থিত ছিলেন।
