নবাবগঞ্জে আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নূর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শফিউল আজম বারকু,  সহ-সভাপতি সালাউদ্দিন দরানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *