শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে নবাবগঞ্জে বানভাসির মাঝে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা-১ আসনের সাংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপির পক্ষ হতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নদী ভাঙ্গন ও বন্যাকবলিত বানভাসি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং এলাকায় কালীগঙ্গা নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন।
এসময়  পনিরুজ্জামান তরুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং ঢাকা-১ আসনের সংসদের পক্ষ হতে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ সহ অসহায় মানুষদের পাশে থেকে তাদেরকে সহায়তা করে আসছি। আমরা শেখ হাসিনার বাংলাদেশে কাউকে না খেয়ে অনাহারে মরতে দিব না। যতদিন এ অবস্থ্যা বিদ্যামান থাকবে, ততদিনই আমাদের এই সহায়তা চলমান থাকবে।
এর আগে ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারসহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা কৃষকলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, জেলা পরিষদ সদস্য এস এম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুজন বাবু, ডিএন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *