নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলাকোপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, আওয়ামীলীগ নেতা- আলীমুর রহমান খান পিয়ারা, আব্দুল জলিল বেপারী, এড সাফিল উদ্দীন মিয়া, রেজাউর রহমান রেজা, বার্ণার্ড তপন গমেজ, আজহার উদ্দীন কাজল, জালাল উদ্দীন রুমি, খালেদ খান, সুকুমার হালদার, মোশারফ মোল্লা, আবুল হোসেন, যুবলীগ নেতা সারোয়ার হোসেন খান, মো. নূরে আলম, কৃষক লীগ নেতা জাহিদ হায়দার উজ্জল, স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ চৌধুরী, দিলিপ মন্ডল, মো. পালশ, তাঁতী লীগ নেতা মুশফিকুর রহমান পলাশ, হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ নেতা দীপ্ত দেওয়ান, নাসির উদ্দীন প্রমূখ।
পরে একইস্থানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
