দোহারে রাজা বাবুর,দাম উঠেছে ৮ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন স্থানে গরু-ছাগলের হাট বসার প্রস্তুতি চলছে এবং বিভিন্ন খামারি মালিকরাও তাদের গরু-ছাগল কাঙ্খিত মূল্যে বিক্রির জন্য দাম হাকাচ্ছেন। বর্তমান করোনা ক্লান্তিকাল চলমান সময়ে পশুর মালিক ও ক্রেতা উভয়ের মাঝে বিভিন্ন আতঙ্ক দেখা দিয়েছেন । কিন্তুু একটু ব্যতিক্রম অবস্থায় রয়েছেন রাজা বাবু ।
ঢাকা দোহার- নবাবগঞ্জ উপজেলায় মাহামুদপুর ইউনিয়নের চরলটাখোলা গ্রামের আব্দুস সালাম মিয়ার “ রাজা বাবু ষাঁড় গরুটি” অনেকের আর্কষণ এর কেন্দ্র হয়ে উঠেছেন ।
রাজা বাবুর মালিক আব্দুস সালাম জানান, রাজা বাবু আমার একটি সন্তানের মতো। তাকে আমি ১ মাস থেকে ২৪ মাস বয়স পর্যন্ত সন্তানের মতো লালন-পালন করেছি । এখন আমার রাজা বাবুর ওজন হয়েছে ২২ মণ। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ভিড় জমান রাজা বাবুকে দেখতে।করোনার কারনে আমি একটুকু সমস্যায় আছি। ফলে বাধ্য হয়ে রাজা বাবুকে এবারের ঈদে বিক্রি করে দিবো ।
এই পর্যন্ত ক্রেতারা রাজা বাবুর দাম ৮ লাখ টাকা বলেছে কিন্তু আব্দুস সালাম মিয়া ১২লাখ টাকা আশা করছে কাক্সিক্ষত মূল্য না পাওয়ায় তা বিক্রি করেনি । রাজা বাবুর কাক্সিক্ষত মূল্যে পেলে বিক্রি করে দিবো। ক্রেতা চাইলে মালিকের সাথে তার কনট্রাক নাম্বার ০১৮১৯৪৬৭০৯২ যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *