৮ মাস ধরে নিখোঁজ দোহারের দুবাই প্রবাসী ছানোয়ার মোল্লা

মো.কামাল হোসেন : ৮ মাস ধরে নিখোঁজ দোহারের দুবাই প্রবাসী ছানোয়ার মোল্লা। সানোয়ার মোল্লা দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারানপুর গ্রামের মৃত্যু আইয়ুব আলী মোল্লা ও আনেরা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

তিনি দুবাইয়ের বিভিন্ন স্থানে কাজ করে জীবিকা নির্বাহ করতো। হঠাৎ ৮ মাস আগে পরিবারের সাথে সানোয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আর খোজ মিলে নি সানোয়ার মোল্লার।
পরিবারের লোকজন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে ও যোগাযোগ করতে পারে নি তার সাথে। মা স্ত্রী ও ছোট এক শিশু কণ্যাকে নিয়ে এখন মানবেতর জীবন কাটছে সানোয়ারের পরিবারের।

সানোয়ারের মা আনেরা বেগম জানান, ” আমার ছেলে সানোয়ার ১৩ মাস আগে বাড়ী থেকে দুবাই যায়। ৪/৫ মাস ভালোই ছিলো। সবার সাথে ফোনে কথা বলতো, যোগাযোগ রাখতো। কিন্ত ৮ মাস ধরে ওর কোন সন্ধান পায়তেছি না। কাউকে ই ফোন দেয় না। এমন কি যাদের সাথে চলাফেরা করতো তারা ও জানে না কোথায় আছে আমার সানোয়ার। ”

কেউ সানোয়ারের সন্ধান দিতে পারলে ০১৮৫৮৭৩৬৭৯০ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *