সিরাজদিখান ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজদিখান ভবানীপুর ১০৩ নং প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জামিল আক্তার চৌধুরী। হাজী আব্দুল আজিজ গোরাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আর্মির এস ইউ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাখাওয়াৎ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা চেয়ারম্যান ফোরাম সভাপতি রফিকুল ইসলাম দুদুসহ অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহজাদী সুলতানা, জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কাঞ্চন আলী গোরাপী, হাজী মোঃ রাজ্জাক বেপারী, এসএম মফিজ উদ্দিন,মোঃ সালাউদ্দিন আহম্মেদ,মোঃ খোরশেদ আলমসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৭০ সালে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। ধারাবাহিকভাবে প্রতি বছর যথাসময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। সকলের সহযোগিতায় বিদ্যালয়টি অনেক সুনাম অর্জন করেছে। লেখাপড়ার সাথে ক্রীড়াঙ্গণে বিদ্যালয়টি শক্ত অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *