লতা মন্ডল-সিরাজদিখান প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাপুর অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০ এর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর চৌরাস্তার ওভার ব্রীজেরে দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর এ অভিযান চালানো হয়। আটককৃত আসামি কুমিল্লাঁ জেলার ব্রাক্ষ্মনপাড়া থানার উত্তর শশীদল গ্রামের মৃত ওলফত আলীর ছেলে লীল মিয়া (৪০)।
র্যাব-১০ এর মিডিয়া অফিসার মো. নিজামউদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে ঢাকাজেলাসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্র্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
