লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে মুন্সিগঞ্জ সিরাজদিখানে বর্ণিল-বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা গেইট থেকে বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা মোড় প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হবে। মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর,উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) উম্মে হাবিবা,সিরাজদিখান-শ্রীনগর সার্কেল মোঃ মোস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফেজ ফজলুল হক,উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নগরবাসীর নজর কাড়তে মঙ্গল শোভাযাত্রায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যের ও হারিয়ে যাওয়া সবকিছু জীবন্ত রূপে ফুটিয়ে তোলা হয়। এ সময় রাস্তার দু’ধারে শতশত উৎসুক এলাকাবাসী ভীড় জমান।
