সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ
দ্বাদশ নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে সিরাজদিখান উপজেলার ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবকদল। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকার ৫টায় উপজেলার মালখানগর সিরাজদিখান রাস্তায় মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান যুবদলের সিনিয়র যুগ্ম মহাসচিব দেলোয়ার হোসেন উপজেলার আবিড়পাড়া ও সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাক্কাত হোসেন রকির নেতৃত্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে চালতিপাড়া অংশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা বলেন, নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে এ ফ্যাসিস্ট সরকার নিজের পতনের দিনক্ষণ ঠিক করেছে। আমরা প্রসনের এই তফসিল মানি না। জনগণের মতামতকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা বিএনপি ও এর অংঙ্গসংগঠন শক্ত হাতে রুখে দেবে। এখন থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ, না হয় কারাগার।
