দোহারে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতি‌বেদক; ঢাকার দোহার উপজেলায় মহান বিজয় দিবস- ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্গন প্রতিযোগিতা,উপজেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটদের কুজকা আওয়াজ ডিসপ্লে প্রদর্শন ও সাংস্কৃতিক নাটক মঞ্চায়িত প্রতিযোগিতা হিসেবে রাখা হবে।

এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা।

আরো দোহার থানা তদন্ত কর্মকর্তা আজাহার ইসলাম, উপজেলা স্বাস্থ্য বিষয় সম্পাদক বুরহান উদ্দিন,দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ ,দোহার উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল আশ্রাস খানসহ পৌরসভার প্রতিনিধি ও উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *