যাদের ভোট দিলে দেশ তলিয়ে যাবে তাদের ভোট দিবেন না : ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান

যাদের ভোট দিলে আমাদের দেশ তলিয়ে যাবে তাদের ভোট দিবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকার দোহার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মাহবুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, সামনে নির্বাচন, স্বাধীনতার শক্তির পক্ষে আমাদের থাকতে হবে। যাদের ভোট দিলে আমাদের দেশ তলিয়ে যাবে তাদের ভোট দিবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিবেন তার হয়ে আমাদের কাজ করতে হবে।
এসময় খেলাধুলা মানুষকে উজ্জ্বাবিত করে তাই মাদক ছেড়ে খেলায় আসার আহ্বান জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেন, আমি এই মাঠে খেলাধুলা করেছি। এই মাঠে যেকোনো আয়োজনে আমি আমার সাধ্যমত চেষ্টা করি। আমি চাই এলাকার যুবক ছেলেরা মাদককে না বলুক। মাদক মুক্ত যেকোনো অনুষ্ঠানে আমি যেতে সর্বদা প্রস্তুত।
খেলায় রানার্সআপ মালিকান্দা ক্রীড়া চক্রকে ১টি কালার টিভি এবং চ্যাম্পিয়ন দল সুতারপাড়া প্রভাতী সংঘকে ১টি ফ্রিজ প্রদান করা হয়।
এসময় দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সালাম শিকদার, দোহার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শাহজাহান, দিয়াড়া নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, মোশারফ হোসেন, আবু তালেব, সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *