সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ফুলজান বেগম (৮০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাশিম নগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করেন। নিহত ফুলজান বেগম (৮০)ওই এলাকার মো.নসিব আলীর স্ত্রী।
নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান,আমার মায়ের দীর্ঘদিন যাবৎ পেটের ব্যথা ছিল। ব্যথার যন্ত্রনা সহ্য করতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে রাত দুপুরে দক্ষিন ভিটার চৌঁচালা টিনের বসত ঘরের বারান্দার চালের রোয়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।
সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক বলেন-লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পেলে মৃত্যর কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্য মামলা হয়েছে।
